,

বিদ্যাবালান ‘লোভী অভিনেত্রী’, আলিয়াকে ছবিতে​ নিতে নারাজ বাবা মহেশ

news-image

ব্যবসায়িক সাফল্যের নিরিখে বলিউডে নারীকেন্দ্রিক ছবি এখন অনেকটাই এগিয়ে। সাম্প্রতিককালে, মুখ্য চরিত্রে কোনও নারীকে রেখে একের পর এক ভাল ছবি তৈরি করেছেন পরিচালকরা। তবে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের ছবির জন্য নিজেকেই পুরো ক্রেডিট দিচ্ছেন বিদ্যা বালান। ফিকি-র এক অনুষ্ঠানে এসে বিদ্যা জানান, তাঁর সাহসী পদক্ষেপের জন্যই প্রযোজকরা আজ এই ধরনের ছবিতে আগ্রহ দেখাচ্ছেন। যখনই এই বিষয়ে কেউ তাঁকে ক্রেডিট দেন, তখন তিনি গর্বিত বোধ করেন বলেই জানান বিদ্যা। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে সব সময়ে নিজের ভাল লাগাকে প্রাধান্য দেন বিদ্যা। তাঁর কথায়, ভাল চিত্রনাট্য এবং ভাল চরিত্রের প্রতি একটা লোভ থাকা খুব জরুরি। আর এই সব বিষয়ে বিদ্যার নিজেকে খুব লোভী বলতেও দ্বিধা নেই। ‘ডার্টি পিকচার’ এবং ‘কাহানি’-র মতো ছবি বলিউডে ভাল ছবির সংজ্ঞাই বদলে দিয়েছে বলে দাবি করেন বিদ্যা।

 

আলিয়াকে ছবিতে​ নিতে নারাজ বাবা মহেশ 

মহেশ ভাট তাঁর মেয়ে আলিয়া ভাটকে চলচ্চিত্রে নিতে চান না। সম্প্রতি তিনি সাফ বলে দেন, আলিয়াকে নিয়ে কোনো ছবি করার কথা ভাবছেন না তিনি?
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে তাঁর পথ চলার শুরু করেছিলেন আলিয়া, তারপর হয়ে উঠলেন ‘তারকা’। নিজের পথ ধরেই এগিয়ে যাচ্ছেন তিনি। আর এদিকে, বক্স অফিস সাফল্যে ঋদ্ধ বহু ভালো ছবি বলিউডকে উপহার দিয়েছেন বাবা মহেশ ভাট। নিজের চেষ্টায় তাঁর এই ‘তারকা’ হয়ে ওঠা মেয়েকে নিয়ে একটি ছবি পরিচালনার কথা ভাবতেই পারতেন তিনি। যেমনটি ভেবেছিলেন আরেক মেয়ে পূজা ভাটের সময়ে। কিন্তু মহেশ ভাট জানিয়েছেন, ‘আলিয়া তাঁর নিজের চলার পথ খুঁজে পেয়েছে। ও এখন তারকা …। শুধুমাত্র বাণিজ্যিক কারণে তাই ওর সঙ্গে এক হয়ে সিনেমা করার কোনো ইচ্ছে আমার নেই।’
aliabard

তাঁর ছবিতে আলিয়ার কাজ করার বিষয়ে স্পষ্টভাবেই মহেশ জানিয়ে দিয়েছেন, ‘আমি তো সে সম্ভাবনা একেবারেই দেখছি না।’ কিন্তু কেন তিনি এমন ভাবছেন? সে কথাও জানিয়েছেন মহেশ ভাট, ‘আমি তারকাদের নিয়ে ছবি করার বিপক্ষে নই। কিন্তু নতুনদের সঙ্গে কাজ করা অনেক সহজ বলে মনে করি। আমার ছবিতে যখন নতুনদের নিই, তখন একটা চ্যালেঞ্জ অনুভব করি। ছবি নির্মাণের চেয়ে নতুন কিছু মানুষের ভাগ্য গড়ে দিচ্ছি— এ কথা ভাবতে আমার ভালো লাগে।’ আপাতত তাহলে বাবাকে পরিচালক হিসেবে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই মেয়ে আলিয়া ভাটের! টাইমস অব ইন্ডিয়া।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা