,

নৌকাবাইচে প্রতিযোগী দুই নৌকার মাঝিদের সংঘর্ষে ১৫ জন আহত

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগীতার দুই নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৫টার দিকে বাইচ চলাকালে তিতাস নদীর মেড্ডা শশ্মানঘাট এলাকায় বিজয়নগর উপজেলার বুল্লা ও দত্তখোলা গ্রামের দুটি নৌকার মাঝিদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ৭ জনের নাম জানা গেছে। তারা হলেন- মাহবুব (৩২), এরশাদ (৪৫), সোহাগ (২৫), নাসির (৪০), মান্নান (৪০) সুমন (২৫) ও সুজন (২৩)। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নৌকাবাইচ প্রতিযোগীতা চলাকালে তিতাস নদীর শশ্মানঘাট এলাকায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের নৌকার সঙ্গে একই উপজেলার মনিপুর ইউনিয়নের দত্তখোলা গ্রামের নৌকার ধাক্কা লাগে। এ সময় উভয় নৌকার মাঝিরা লগি-বৈঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে