,

ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করার আহ্বান রাষ্ট্রপতির

news-image

জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে বিরাজমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন আরো জোরদার করতে সকল ধর্মের অনুসারীদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার বঙ্গভবনে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আবদুল হামিদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মীয় উত্সব সার্বজনীনভাবে পালিত হয় এবং সব ধর্মের মানুষ স্মরণাতীত কাল থেকে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের পরিবেশে তাদের ধর্ম পালন করে আসছেন।
 
রাষ্ট্রপতি আরো বলেন, শ্রীকৃষ্ণ সমাজে দ্বন্দ্ব-সংঘর্ষের অবসান ঘটিয়ে মানুষের মাঝে আন্তরিক ভালোবাসা ও সম্প্রীতি স্থাপনের প্রয়াস চালিয়েছেন। তিনি তার জীবনব্যাপী মানবতার মুক্তির অভীষ্ট পথের সন্ধান করেছেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার মানুষ এই সংবর্ধনায় যোগ দেন। এসময় ভারতের হাইকমিশনার ও নেপালের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে অতিথিদের স্বাগত জানান এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।-বাসস।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা