,

খালেদা জিয়া আন্দোলন থেকে অবসর নিয়েছেন: রেলমন্ত্রী

news-image

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ হয়েছেন। দীর্ঘ আন্দোলন করে উনি এখন টায়ার্ড, তাই আন্দোলন থেকে অবসর নিয়েছেন। একদিন তিনি রাজনীতি থেকেও অবসর নেবেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করে খালেদা জিয়া হরতাল অবরোধ দিয়ে সরকারের কোটি কোটি টাকা নষ্ট করেছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন। সরকারি সম্পদ লুণ্ঠন করেছেন।

খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করছে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, যারা সরাসরি পাকিস্তানির পক্ষে ছিল তাদের নিয়ে রাজনীতি করছেন বিএনপি নেত্রী। এতে জাতির সংশয় হয় খালেদা জিয়া কতটুকু স্বাধীনতায় বিশ্বাসী। বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক এই আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, শ্রমিক নেতা আমিরুল হক ফারুক, এম এ করিম, সমাজ সেবক আনিসুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা