,

অস্ট্রিয়া পৌঁছেছে ৪ হাজার অভিবাসন প্রত্যাশী

news-image

চার হাজার অভিবাসন প্রত্যাশী অস্ট্রিয়া পৌঁছেছেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে রওনা দেয়া পর দেশটির সরবরাহ করা বাসে তারা অস্ট্রিয়া ঢুকতে শুরু করেছেন।কয়েকদিন ধরে বুদাপেস্টের স্টেশন থেকে অভিবাসন প্রত্যাশীদের পশ্চিম ইউরোপের ভ্রমণ করতে দেয়নি দেশটি। তবে এখন তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। হাঙ্গেরি বলেছে, জার্মানি ও তারা  অভিবাসন প্রত্যাশীদের সীমান্ত অতিক্রম করতে দিতে রাজি হয়েছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যখন অভিবাসন প্রত্যাশীদের চাপ ঠেকাতে একমত হয়েছে ঠিক তখন হাঙ্গেরির কাছ থেকে এই সিদ্ধান্ত আসলো। অস্ট্রিয়ার বারগেল্যান্ড প্রদেশের মুখপাত্র হেলমুট মারবান বলেছেন, শনিবার সকাল থেকে চার হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী এখানে এসেছেন। তবে এই সংখ্যা এখানেই শেষ তা মনে করছি না। রয়টার্সকে তিনি বলেছেন, শরণার্থীর সংখ্যা দ্বিগুণ হতে পারে। তবে এর বেশি হবে না।
 
অভিবাসন প্রত্যাশীদের মধ্যে অনেকে জার্মানি যেতে চাচ্ছেন। এই বছর জার্মান সরকার আট লাখ অভিবাসী গ্রহণ করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা