,

বলিভিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

news-image

নামে প্রীতি ম্যাচ, কিন্তু যুক্তরাষ্ট্রের হিউস্টনে বলিভিয়ার বিপক্ষে প্রীতির কোনো লক্ষণই প্রদর্শন করেনি আর্জেন্টিনা। লিওনেল মেসির দুটি, এজকিউয়েল লাভেজ্জির দুটি ও সার্জিও আগুয়েরোর দুটি এবং অভিষিক্ত অ্যাংগেল কোরিয়ার গোলে ৭-০ ব্যবধানে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে।  
 
বলিভিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র ছয় মিনিটে লাভেজ্জির গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পরেও বোঝা যায়নি যে কী দুর্ভোগ অপেক্ষা করছে বলিভিয়ার কপালে। ৩৩ মিনিটে রবার্তো পেরেইরার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও আগুয়েরো।  ম্যাচের ৪১ মিনিটে আগুয়েরো  ও লাভেজ্জির প্রচেষ্টায় তৃতীয় গোলটি হয়। আগুয়েরোর বাড়িয়ে দেওয়া বল বলিভিয়ার জালে জড়িয়ে দেন পিএসজি স্ট্রাইকার লাভেজ্জি। একই জুটি দ্বিতীয়ার্ধে চতুর্থ গোলটি করেন, এবার গোলদাতা আগুয়েরো।

 
 ম্যাচের ৬৫ মিনিটে মাঠে নেমেই সমস্ত আলো নিজের দিকে টেনে নেন লিওনেল মেসি। মাঠে নামার দুই মিনিটের মধ্যে দুর্দান্ত এক হেডে আর্জেন্টিনার দিনের পঞ্চম গোলটি করেন। এর কিছুক্ষণের মধ্যেই আগুয়েরোর বাড়িয়ে দেওয়া পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টিনা অধিনায়ক।
 
তবে এখানেই থেমে না গিয়ে ৮৪ মিনিটে অভিষিক্ত কোরিয়ার গোলে ৭-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 
 
এই ম্যাচে আর্জেন্টিনার দাপট বোঝাতে কিছু পরিসংখ্যান না দিলেই নয়।  বলিভিয়ার বিপক্ষে ৭০ শতাংশ বলের দখল ছিল আর্জেন্টিনার এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে গোলপোস্ট লক্ষ্য করে নয়টি শট নিয়ে সাতটিকেই গোলে পরিণত করেছে আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা