,

এই মুহূর্তে পৃথিবীর ব্রেকিং নিউজের বিশ্বস্ততম সূত্র টুইটার

news-image

জানতে চান এই মুহূর্তে পৃথিবীর কোন প্রান্তে কী হচ্ছে? জানতে চান আজ কি তাজা খবর? কিন্তু এক সঙ্গে গাদা গাদা নিউজ ওয়েব সাইটের দাপটে বুঝতে পারছেন না কোনটায় গিয়ে ঢুঁ মারবেন? চোখ বন্ধ করে ঢুঁ মারুন টুইটারে। সমীক্ষা বলছে এই মুহূর্তে দুনিয়ার ব্রেকিং নিউজ জানার বিশ্বস্ততম মাধ্যম এই মাইক্রোব্লগিং সাইটই।

৫,০০০ মার্কিনি সোশ্যাল মিডিয়া ইউসারদের মধ্যে সমীক্ষা করে দেখা গেছে ৮৬% (প্রতি ১০ জনে প্রায় ৯জন) জানিয়েছেন খবর সংগ্রহ করার জন্য তাঁরা টুইটারের শরণাপন্ন হন। ৭৪% জানিয়েছেন রোজকার খবর জানতে এখন তাদের অবলম্বন টুইটারই। রিসার্চ ফার্ম ডিবিফাইভ-এর মাধ্যমে টুইটার ও আমেরিকান প্রেস ইন্সটিটিউট এক যোগে এই সমীক্ষা চালিয়েছে।
শুধু তাই নয় এই সমীক্ষায় জানা গেছে টুইটারের ইউসাররা কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি দেশ-দুনিয়ার খবর রাখেন। বিষয়টি এখন প্রায় নেশার পর্যায়ে পৌঁছে গেছে। লোকজন শুধুমাত্র সময় কাটাতেই টুইটারের ঘাঁটি গেড়ে বসে থাকেন। কোনও ব্রেকিং নিউজের সন্ধান পেলেই তাঁরা তাতে কমেন্ট করতে শুরু করেন, শেয়ার করেন, রিটুইট করেন।
নিজের টাইমলাইন স্ক্রল করেই ব্রেকিং নিউজ পেয়ে যান ৯৪% ইউসার। যারা নিয়মিত টুইটার সার্চ করেন না তাদের মধ্যে ৫০% টুইট দেখেন। ৪৫% টিভির মাধ্যমে সংবাদ পান, ৩৩% পান বন্ধুদের মাধ্যমে, ২৭% বিভিন্ন অনলাইন নিউজ সাইট সার্চ করেন। ৮% খবরের কাগজ পড়েন।

সূত্র: কলকাতা

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে