শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারকে নিয়ে সংশয়

news-image

বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিলের জয়রথ থামছিলই না। আর্জেন্টিনা, ফ্রান্স, চিলি, মেক্সিকোর মতো প্রতিপক্ষদের হারিয়ে ফিরেছিল পুরনো চেহারায়। অথচ কোপা আমেরিকায় নেমে সেই দলটাই কেমন হতাশার জম্ম দিল সমর্থকদের মনে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে বিশ্বকাপ যন্ত্রণার স্মৃতিটা করল আরো দীর্ঘ। লাতিন আমেরিকার টুর্নামেন্টের হতাশার পর আজই আবার মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নতুন শুরুর শুরুতে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ম্যাচটিতে অবশ্য সংশয় রয়েছে নেইমারের খেলা নিয়ে। বুধবার রাতে যে মাত্র ২০ মিনিট অনুশীলন করে ক্যাম্প ছেড়েছেন বার্সেলোনা তারকা।

কোপা আমেরিকায় গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ‘অখেলোয়াড়সুলভ’ আচরণ করার তিনি এখন নিষিদ্ধ প্রতিযোগিতামূলক ম্যাচে। কিন্তু কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে বাধা নেই তাঁর। যদিও ইউরোপিয়ান নতুন মৌসুম শুরুর আগে মাম্পসের কারণে দুই সপ্তাহের মতো বাইরে থাকায় তাঁকে যুক্তরাষ্ট্র সফরের দলে দুঙ্গা রেখেছিলেন স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে। এখন আবার হাঁটুর সমস্যায় ভুগছেন ব্রাজিলিয়ান তারকা। বুধবার ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন তিনি, ওই সময়ই হাঁটুতে সমস্যা হওয়ায় ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে নেইমার অনুশীলন ক্যাম্প ছেড়েছেন বলে ছেপেছে বেশ কয়েকটি পত্রিকা।

ওদিকে আবার ব্রাজিলিয়ান তারকার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন লিওনার্দো। ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার এক টিভি চ্যানেলকে বলেছেন, ‘নেইমার ভালো খেলোাড় তাতে কোন সন্দেহ নেই, তবে ব্রাজিলের নেতৃত্ব দেওয়ার মত পরিপক্কতা হয়নি তাঁর।’ গোল ডটকম