,

ফুলবাড়ীয়ার রাজাকার আমজাদ হাজীর মৃত্যু

news-image

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাজাকার আমজাদ হাজি মারা গেছেন। শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, ১২ অগাস্ট ময়মনসিংহ থেকে রাজাকার আমজাদ হাজি ও রিয়াজ উদ্দিন ফকিরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হচ্ছিল। এ সময় গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন আমজাদ হাজি। দ্বিতীয় দফায় তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
 
উল্লেখ্য, একাত্তরে রাজাকার আমজাদ হাজি ছিলেন ময়মনসিংহ দক্ষিণের ত্রাস। হত্যা, লুণ্ঠন ও ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাতটি মামলা রয়েছে। ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানার আসামি আমজাদ হাজিকে ১১ অগাস্ট মঙ্গলবার দুপুরে পুলিশ গ্রেফতার করে। এ সময়  রিয়াজ উদ্দিন ফকির নামে অপর এক রাজাকারকেও গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা