,

স্বাস্থ্যউজ্জ্বল ঘন কালো চুল পেতে যা করতে হবে (ভিডিও)

news-image

লম্বা, ঘন, কালো চুল সবারই কাম্য। কিন্তু রোদ, ধুলো ময়লা, আবহাওয়া আর যত্নের অভাবে চুল হয়ে যায় মলিন, প্রাণহীন ও রুক্ষ। আর সেই সাথে বেড়ে যায় চুল পড়ার হার। কিন্তু সামান্য যত্নে এই সম্যসাগুলোর সমাধান পাওয়া সম্ভব। একটি মাত্র প্যাক আপনার চুলের খুশকি দূর করে চুলকে করবে আগের চেয়ে বেশি সিল্কি, ঘন, কালো। তার সাথে সাথে এটি নতুন চুলও গজাতে সাহায্য করবে। আসুন জেনে নিই এই জাদুকরী প্যাক তৈরির উপায়।
যা যা লাগবে

– সবুজ চা পাতার (গ্রিন টি) টি ব্যাগ ৪টি
– গরম পানি
– অ্যালোভেরা পাতা ২টি
যা করবেন

একটি পাত্রে গরম পানি নিন। ও এতে টি ব্যাগগুলো দিয়ে দিন। এভাবে সবুজ চা তৈরি করে নিন।
এবার অ্যালোভেরা পাতা থেকে এর জেল আলাদা করে ফেলুন।
এবার ব্লেন্ডারে সবুজ চা, অ্যালোভেরা জেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
এমন ভাবে ব্লেন্ড করবেন যেন অ্যালোভরা জেল খুব ভাল করে মিশে যায়।
ভাল করে মেশানো হয়ে গেলে একটি খালি স্প্রে বোতলে মিশ্রণটি ঢেলে রাখুন।
এই মিশ্রণটি মাথার ত্বকে এবং চুলে লাগান। ২ মিনিট ম্যাসাজ করুন।
ম্যাসাজ করার সময় খেয়াল রাখবেন আঙুলের ডগা দিয়ে যেন ম্যাসাজ করা হয়।
যদি এটি আপনি শ্যাম্পু হিসেবে ব্যবহার করেন তবে ৫ থেকে ১০ মিনিট মাথায় রাখুন। আর যদি এটি প্যাক হিসেবে ব্যবহার করেন তবে ১৫ মিনিট মাথায় রাখতে পারেন।
১০ মিনিট পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর কন্ডিশনার ব্যবহার করুন। আর দেখুন চুলের এক নতুন রূপ।
*এটি ব্যবহার করার পর চুলে শ্যাম্পু করা লাগবে না।
সম্পূর্ণ পদ্ধিতাটি দেখে নিন ভিডিও তে

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা