,

সানি লিওনের পক্ষে কথা বললেন শিল্পা শেঠি

news-image

বিনোদন ডেস্ক : একের পর এক ভারতীয় রাজনৈতিক ব্যক্তিদের তোপের মুখে যখন সানি লিওন, তখন তার পক্ষে কথা বললেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। 

সম্প্রতি সানি লিওনের জন্মনিয়ন্ত্রক পণ্যের বিজ্ঞাপনের বিরোধিতা করেন ভারতীয় সিপিআই দলের সিনিয়র নেতা অতুল কুমার অঞ্জন। এ নেতার দাবি সানি লিওনের এ বিজ্ঞাপনের ফলে ভারতে ধর্ষণের হার বাড়ছে। রাজনৈতিক নেতাদের এমন বক্তব্য বোকামি বলে মনে করেন অভিনেত্রী শিল্পা। 

শিল্পা শেঠি বলেন, ‘এমনটা যারা মনে করেন তারা সংকীর্ণমনা ছাড়া কিছুই নয়। আমার মনে হয় সবাই এভাবে ভাবেন না। এটা আসলে বোকামি। এ ধরনের ব্যাপার সব জায়গাতেই ঘটে। বিতর্ক সব জায়গাতেই থাকে কিন্তু এগুলো বিষয়ে খুব বেশি নজর দেওয়াটাও বোকমি।’ 

তিনি আরো বলেন, ‘আমি মনে করি হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না। সব ধরনের মানুষ নিয়েই আমাদের এ পৃথিবী। ভালো বিষয়গুলোতেই আমাদের মনোযোগী হওয়া উচিৎ। আমি এ দেশকে ভালোবাসি এবং একজন ইন্ডিয়ান হিসেবে বহির্বিশ্বে এ দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্ববোধ করি।’

এর আগে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ ব্রাদার্স-এ রিচার্ড গেরের সঙ্গে চুম্বন নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন শিল্পা। 

শিল্পা বলেন, ‘তারকারা সব সময়ই সবার নজরে থাকেন। তাই এগুলো মেনে নিতেই হয়। আমি একটা বিষয় শিখেছি, যখন আপনি তারকা তখন আপনার অভিযোগ করার এবং কোনো বিষয়ে ব্যাখা করার সুযোগ থাকবে না।’

এদিকে তার বিরুদ্ধে রাজনৈতিক নেতার বক্তব্যের জবাব মাইক্রোব্লগিং সাইট টুইটারে দিয়েছেন সানি লিওন। একটি টুইটে তিনি লেখেন, ‘দুঃখ হয় তখন ক্ষমতাসীন ব্যক্তিরা তাদের সময় এবং শক্তি যাদের প্রয়োজন তাদের বিষয়ে ব্যয় না করে আমাকে নিয়ে ব্যয় করে।’ 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা