,

সরাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

news-image

বিশেষ প্রতিনিধি : গ্রাম বাংলার প্রাচীন খেলাগুলোর মধ্যে নৌকাবাইচ অন্যতম। ঐতিহ্যবাহী এ রোমাঞ্চকর প্রতিযোগিতার সাথে কমবেশি সবাই পরিচিত। প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে এর সাথে পরিচয় করিয়ে যুগ যুগ ধরে প্রতি বছরের মত এবারো বুড্ডা গ্রামে অনুষ্ঠিত হয়েছে এ খেলা।
বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার তিতাস নদীর বুড্ডা নৌ ঘাটে এলাকায় আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রাধান অতিথি ছিলেন স্থানিয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি যুক্তিযোদ্ধা আবদুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন, সাবেক চেয়ারম্যন মুক্তিযোদ্ধা সাদেক মিয়া, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, সরাইল থানার অফিসার ইনর্চাজ আলী আরশাদ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আগত ৯ টি নৌকা অংশ নেয়।  প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নাছিরনগর উপজেলার হরিপুর গ্রামের নৌকা, দ্বিতীয় স্থান অর্জন করে সরাইল উপজেলার ক্ষমতাপুরের নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে সরাইল উপজেলার বুড্ডা গ্রামের নৌকা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা