,

বাংলাদেশ প্রতিবন্ধি ক্রিকেট দলের শুভসূচনা

news-image

ইংলিশদের বাংলাদেশ দুঃস্বপ্ন কাটছেই না। আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্টেও বাঘের শিকার হলো ইংল্যান্ডের ক্রিকেট দল। আইসিআরসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ইংলিশ সিংহদের ১৪ রানে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছেন বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা। 
সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে খেলতে নেমেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে। দলের পক্ষে পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন কুমার। দলকে ১১৭ রানের নিরাপদ দূরত্বে নিতে তীর্থের ১৭ রানের ক্যামিওর গুরুত্বও কম নয়। ১১৮ রান তাড়া করতে গিয়ে ইংল্যান্ড দল একটু ধীরেসুস্থে শুরু করেছিল। কিন্তু শেষ দিকে রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয়েছেন তাঁরা। ১৪ রানে ম্যাচ হেরে যার খেসারত ইংল্যান্ডকে দিতে হয়েছে । 
টুর্নামেন্টটি বুধবারে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দুদিন পরেই শুরু হয়েছে। মোট পাঁচটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের বাকি দলগুলো হচ্ছে ভারত,পাকিস্তান ও আফগানিস্তান। বাংলাদেশের পরবর্তী খেলা আগামীকাল পাকিস্তানের বিপক্ষে। খেলাটি বিকেএসপির তিন নম্বর মাঠেই অনুষ্ঠিত হবে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে