,

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, আহত ৪

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার  সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার থানাকান্দির এলাকায় এ ঘটনা ঘটে। কামাল হোসেন নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের ফুল মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতরা হলেন- জিয়াউর রহমান (৩৫), গোলাম হোসেন (৩৮), রিপন মিয়া (২৫) ও সোহেল মিয়া (২৫)। আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ১০/১২ জন শ্রমিক নৌকা নিয়ে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের থানাকান্দি থেকে নবীনগর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এসময় থানাকান্দি খালে নৌকাটি একটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় নৌকায় থাকা আরো চার শ্রমিক আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে