,

‘বয়স তো সবে ১৮’

news-image

দুই সপ্তাহ আগে কানাডার রজার্সকাপ শিরোপা জেতেন তিনি শীর্ষ চার খেলোয়াড়কে হারিয়ে। তবে ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ড পার করলেন লড়াই শেষে। মহিলা এককে সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ গতকাল জয় পান র‌্যাকিংয়ের ৮৮তম খেলোয়াড় মিসাকি দোইয়ের বিপক্ষে। এবারের ১২তম বাছাই খেলোয়াড় সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ ম্যাচে টেনিস কোর্টে দেখালেন মেজাজ ও আবেগের ভিন্ন ছবি। মিসাকির বিপক্ষে দ্বিতীয় সেটে বেনচিচ ম্যাচ পয়েন্ট নষ্ট করেন টানা ৬টি। তৃতীয় সেটে জয় নিশ্চিত হয় এবারের ইউএস ওপেনের ১২তম বাছাই বেলিন্ডা বেনচিচের। এতে কোর্টে এক সিদ্ধান্তের প্রতিবাদে চেয়ার আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ান বেনচিচ। কোর্টেই আছড়ে দেন হাতের র‌্যাকেট। আর ম্যাচ শেষে কেঁদে ফেললেন এ সুইস মিস। পরে বেলিন্ডা বেনচিচ বলেন, আমার এমন রাগ দেখানো উচিত হয়নি। আমি আসলে মেজাজ নিয়ন্ত্রণ করতে পারি না। তবে চেষ্টা করছি। আর আমার বয়স তো সবে ১৮। সর্বশেষ রজার্স কাপে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শিরোপার স্বাদ নেন ১৮ বছরের বেনচিচ। ফাইনালের পথে তিনি একে একে জয় পান ক্যারোলিন ওজনিয়াকি, আনা ইভানোভিচ ও বিশ্বের দ্বিতীয় শীর্ষ খেলোয়াড়  সিমোনা হালেপের বিপক্ষে। গতকাল হার শেষে আরেক ঘটনায় কোর্টে হাতের র‌্যাকেট ভাঙেন মার্কিন তারকা কোকো ভ্যানডেওয়েগে। তবে দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন কানাডার টেনিস সুন্দরী ইউগেনি বুশার্ড। আসরের ১৬তম বাছাই বুশার্ড টানা দুই ম্যাচে জয় পেলেন গত ছয় মাসে প্রথমবার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে