,

আলোচনা-সমালোচনায় ছয় নায়িকা! পরপর তিন রাত পপির শুটিং

news-image

মিডিয়া মানেই নানান আলোচনা আর সমালোচনার জায়গা! সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই একটু বেশিই মাতামাতি হয় মিডিয়াতে। আর তাই মিডিয়ার জালে জড়িয়ে অনেক তারকাই হয়ে যান বিতর্কিত। দেশের বিনোদন জগতের এমনই ছয়জন বিতর্কীত সুন্দরী নায়িকা আনিকা কবির শখ, সারিকা, নওশিন, শ্রাবন্তী দত্ত তিন্নি, বিন্দু ও সাদিয়া জাহান প্রভা।

শখ : মডেলিং এর শুরুতেই হুট করেই জনপ্রিয়তা পেয়ে যান এই তারকা। তার জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যায় বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে। কিন্তু হঠাৎ তার একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। ভিডিওটি নিয়ে অনেকেরই আছে দ্বিধাদ্বন্দ্ব। কেউ বলেছেন সেটা শখ আবার কেউ বলেছেন না। এ ছাড়াও শিডিউল নিয়ে প্রায়ই বেশ অবহেলা করেন তিনি। যা সবাইকেই বেশ বিরক্তিকর পরিস্থিতিতে ফেলেছে।

সারিকা : শখের প্রায় সমসাময়িক সময়েই গ্ল্যামার জগতে পা রেখেছেন সারিকা। বাবা মায়ের একমাত্র কন্যা সারিকা। সুন্দরী এই তারকা জড়িয়েছেন একের পর এক বিতর্কে। মিডিয়া জগত তাকে নিয়ে বুনেছেন নানান ধরনের জল্পনা-কল্পনা। বিতর্কিত ভিডিও থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবনের নানা কথা নিয়ে বিতর্ক।

নওশিন : বারবারই সম্পর্কের ভাঙা গড়া, শিডিউল ফাঁকি দেওয়া এই সব রেকর্ড তার আছে। শুরুটা করেছিলেন রেডিও জকি হিসেবে। এরপর অভিনয় ও মডেলিং জগতে এসেছেন নওশিন। আগের ঘর ভাঙার পরে হিল্লোলের সাথে সম্পর্ক গড়ে বিয়েও করেছেন তিনি। তার পরও তাকে নিয়ে আছে নানা বিতর্ক।

তিন্নি : মডেলিং এ খুব দ্রুত সাফল্য অর্জন করেছেন তিন্নি। কিন্তু নিজের উচ্ছৃঙ্খল আচরণ, অপেশাদার আচরণ, ইয়াবা সেবন, হিল্লোলের সঙ্গে বিতর্কিত ভিডিও, সংসার ভাঙা ইত্যাদি নিয়ে বিতর্কিত হয়ে নিজের ক্যারিয়ারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন এই তারকা। বর্তমানে মিডিয়ায় তার আনাগোনা একেবারেই নেই বললেই চলে। ইয়াবা আসক্তি এবং বিয়ের গুঞ্জনের কারণে তাকে নিয়ে সৃষ্টি হয়েছে অনেক বিতর্কের।

বিন্দু : বিন্দুকে নিয়েও আছে নানান বিতর্ক। একের পর এক সম্পর্ক গড়া এবং সেটা ভেঙে ফেলা যেন নিত্যদিনের অভ্যাস হয়ে গিয়েছে বিন্দুর। সেই সঙ্গে নিজের উচ্ছৃঙ্খতার জন্যও যথেষ্ট সমালোচিত হয়েছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও তার অনেক নাম রয়েছে।

প্রভা : বিনোদন জগতের বিতর্কিত নামগুলোর মধ্যে অন্যতম হলো প্রভা। প্রথমে রাজিবের সাথে এনগেজমেন্ট ভেঙে যাওয়া, এরপর পালিয়ে অপূর্বকে বিয়ে করা, বিতর্কিত ভিডিও প্রকাশ, শান্তকে বিয়ে এবং বিয়ের পরে আবারও উচ্ছৃঙ্খল আচরণের কারণে প্রচণ্ড বিতর্কিত হয়েছেন এই তারকা। তারপরও তাকে অভিনয় জগতে নিয়মিত দেখা যায়। এবং অভিনয়ও রাখছেন বেশ দক্ষতার স্বাক্ষর।
 
 
পরপর তিন রাত পপির শুটিং
নাটকে একজন ডাকসাইটে মডেল হিসেবে অভিনয় করছেন পপি। নাটকে দেখা যাবে, একজন ক্ষমতাবান ব্যবসায়ীর ট্রাপে পড়ে পপি। ব্যবসায়ীর ফ্লাটেই পপিকে থাকতে বাধ্য করা হয়। মানসিকভাবে নির্যাতন করা হয়। পপি সেখান থেকে মুক্তি চায়। আরেকজন জুনিয়র মডেল সেখান থেকে উদ্ধার করে। পরে দুজনের প্রেম হয়। পপি ছাড়াও নাটকে আরো অভিনয় করেছন সোহেল সিরাজ।popu1
নাটকটি ঈদে প্রচারিত হবে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা