,

কাদের মোল্লার কবরের নামফলকে ‘শহীদ’, ব্যবস্থা নেওয়া হচ্ছে

news-image

কুখ্যাত যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার কবরের নামফলকে শহীদ শব্দটি লেখার ঘটনা মন্ত্রণালয় জানে না বলে জাতীয় সংসদকে আজ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তিনি আরো জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে মন্ত্রণালয় ব্যবস্থা নিবে।

এরআগে ওই সংসদ সদস্য জানতে চান, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুখ্যাত আসামী কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর তার কবরের নামফলকে শহীদ শব্দটি লেখা হয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কুখ্যাত যুদ্ধাপরাধীর কবরে নামফলকে শহীদ শব্দটি লিখে মুক্তিযুদ্ধে শহীদদের সঙ্গে প্রহসন করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় কোন ব্যবস্থা নেবে কী না।

জবাবে মন্ত্রী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পাশাপাশি আরো জানান, পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আলশামস বাহিনী মানব ইতিহাসের বর্বরতম গণহত্যা চালিয়ে বাংলাদেশকে পরিণত করেছিলো বধ্যভূমিতে। বাঙালি জাতি পাকিস্তানী বাহিনীর এ ঘৃণ্য বর্বরতাকে কখনো ভুলবে না। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছে। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুখ্যাত আসামী কাদের মোল্লাসহ ইতোমধ্যে কয়েকজন যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা হয়েছে। কয়েকজনের রায় ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকজনের বিচারের রায় প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং অন্যান্যদের বিচার কাজও এগিয়ে চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা