বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনুসকে নিয়ে সংসদে ক্ষোভ

news-image

নোবেল জয়ী ড. ইউনুসকে নিয়ে আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ইমেইল বার্তা প্রকাশ পাওয়ায় দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র এমপি হাজী মো. সেলিম। আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে তিনি এ আহ্বান জানান। এসময় হাজী সেলিম বলেন, ষড়যন্ত্রকারীরা কখনো দেশে, কখনো দেশের বাইরে। চক্রান্তকারীরা বসে নেই, ষড়যন্ত্র চলছে। বির্তকিত ড. ইউনূস সাহেব হিলারি যখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন বহু ইমেইল পাঠিয়েছিলেন। ইউনূস হিলারিকে প্রায় সাড়ে ৭ হাজার ইমেইল বার্তা পাঠায় তার মধ্যে ৩১৪টি ছিলো বাংলাদেশ প্রসঙ্গে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আমেরিকার ক্লাসিফাইড নোটিশ হিসেবে বিবেচ্য হওয়ায় ২০২৫ সালের আগে প্রকাশ করা হবে না। তিনি বলেন, হিলারি কাছে তার আবদার ছিলো তাকে যেন গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে রাখা হয়। যেন মামাবাড়ির আবদার। তার খায়েশ ছিলো এমডি পদে থাকার। নির্ধারিত বয়স পার হয়ে যাওয়ার পরেও গ্রামীণ ব্যাংকে যাতে এমডি থাকতে পারেন সেই ব্যবস্থা করার কথা বলেছিলেন। তিনি (ইউনূস) বাংলাদেশে দুর্যোগ আবহাওয়া, আইলা, জ্বালাও পোড়াও আন্দোলন কতকিছু ছিলো সেগুলো না পাঠিয়ে তিনি এসব পাঠিয়েছেন। উদ্দেশ্য ছিলো সরকারকে চাপ দেওয়া।

তিনি আরো বলেন, আমেরিকার সাথে যখন বাংলাদেশের বিচার আচার চলছিল তখন হিলারি চাপ দিচ্ছিল ইউনুসকে এমডি পদ থাকলে কোনও সমস্যা থাকবে না। হিলারি ক্লিনটন অনেক চাপ দিয়েছিলো, কোনও চাপের কাছেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা নত করেনি। আজ সত্য প্রকাশ পেল। আমাদের সর্তক থাকতে হবে, রাজনীতিবিদদের সর্তক থাকতে হবে, দেশবাসীকে সর্তক থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে