বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় হারের দিকে বাংলাদেশ

news-image

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব যতটা, ফুটবলীয় শক্তির বিচারে দুই দেশের দূরত্ব তার চেয়েও কয়েক গুণ বেশি। এই প্রথম এত বড় ফুটবল শক্তির মুখোমুখি হয়ে বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থানটা বাংলাদেশ যেন ভালো মতো বুঝতে পারছে। ম্যাচের ২৯ মিনিটে এরই মধ্যে চার গোল হজম করেছে বাংলাদেশ। অবশ্য পঞ্চম গোলটি এসেছে ৬১ মিনিটে। মাঝখানের আধঘণ্টা কোনো গোল না-খাওয়া এখন পর্যন্ত এই ম্যাচে বাংলাদেশের একমাত্র সফলতা। আরেকটি ‘সফলতা’ আছে। ফ্রি কিক থেকে অস্ট্রেলিয়ার গোলমুখে একটি শট নিতে পারা। পুরো ম্যাচে এটাই অস্ট্রেলিয়ার গোলে বাংলাদেশের একমাত্র শট।
বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে প্রথম থেকেই রক্ষণাত্মক মনোভাব নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তা যে নামবে, সেটা জানা কথাই। তবে অতিরক্ষণাত্মক খেলার একটা কুফলও আছে। প্রতিপক্ষ পেয়ে যায় বাড়তি আক্রমণের সুযোগ। আর তাই প্রথম থেকেই আক্রমণের ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশের রক্ষণে। ম্যাচের শুরুতে গোল বন্যারও ইঙ্গিত দেয় সকারুরা। 
৫ মিনিটেই গোলমুখ খুলে ​ফেলে ​অস্ট্রেলিয়া। লেকির গোলে প্রথম পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৮ ও ২০ মিনিটে জোড়া গোল রজিচের। ২৯ মিনিটের মাথায় বার্নস করে ফেলেন ৪-০। 
অস্ট্রেলিয়া ভালো খেলছে সন্দেহ নেই। তবে প্রথম থেকেই বাংলাদেশকে যেন আতঙ্কে পেয়ে বসেছে। ম্যাচের আগে লড়াইয়ের যে প্রত্যয় দেখা গিয়েছিল, তার ছিটেফোঁটাও নেই। স্নায়ুর চাপে ভুগেছে রক্ষণ। প্রতিটি গোলেই ছিল সেই চাপ সহ্য করতে না-পারার ছাপ। মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলে নজর কাড়া গোলরক্ষক সোহেল অন্তত দুটো গোল বাঁচাতে পারতেন অনায়াসে। অবশ্য সোহেল দুটো সেভও করেছেন বেশ ভালো। 

মাঝমাঠে বলের দখল​ রাখতে পারলে রক্ষণের ওপর চাপটা কমত। কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশের পায়ে বলই রাখতে দেয়নি। ৬৯ মিনিটে টানা ১১টি পাস খেলতে পেরেছিল বাংলাদেশ। ওটাই ছিল টানা সবচেয়ে বেশি সময় বলের পজেশন ধরে রাখা।
অস্ট্রেলিয়ার এই একাদশে তাঁদের প্রথম পছন্দের অনেকেই নেই। যাঁকে নিয়ে সবচেয়ে আতঙ্ক ছিল, সেই টিম কাহিলই নেমেছেন ৬১ মিনিটে। তবুও র‍্যাঙ্কিংয়ের ৬১ ও ১৭০ নম্বরের ব্যবধানটা আসলে কী, সেটাই যেন বোঝাল অস্ট্রেলিয়া। স্কিল, স্ট্যামিনা, ফিটনেস কি গতি—সব জায়গায় পিছিয়ে বাংলাদেশ। এমন নয় অস্ট্রেলিয়া ফুটবল বিশ্বের পরাশক্তি। সামগ্রিক ফুটবল বিবেচনা করলে অস্ট্রেলিয়া সেরা পঞ্চাশেরও দল নয়। এখান থেকেও অনুমান করে নেওয়া যায়, বিশ্ব ফুটবল কোথায় পৌঁছেছে, আর কোন তিমিরে পড়ে আছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখার সময় ম্যাচের আর ২০ মিনিট বাকি। দেখা যাক, বাকি সময়টায় কী হয়!

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান