,

সিরিয়ার গাড়ি বোমা হামলায় নিহত ৭

news-image

সিরিয়ার প্রেসিডেন্ট বারার আল আসাদের শক্তিশালী দুর্গ লাতাকিয়া নগরীতে বুধবার এক গাড়ি বোমা বিস্ফোরণে সাতজন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছে। দেশটির জাতীয় টেলিভিশন এ খবর জানায়। তবে বিবিসির খবরে জানানো হয়েছে নিহতের সংখ্যা ১০। 
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, লাতাকিয়ার হামাম স্কয়ারে গাড়ি বোমা হামলায় সাতজন নিহত ও ৪০ জনের বেশি লোক আহত হয়েছে। লাতাকিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের সংখ্যালঘু আলাভি গোত্রের লোকেদের আবাসস্থল। ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া গৃহযুদ্ধ এ নগরীতে তেমন একটা প্রভাব ফেলেনি। 
 
সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছে, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি লাতাকিয়ায় সবচেয়ে বড় গাড়ি বোমা হামলা।’  অবজারভেটরি প্রধান রামি আবদুর রহমান এএফপিকে বলেন, ‘লাতাকিয়া নগরীর জন্য এ ঘটনা বিরল, সাধারণ এতে রকেট হামলা চালানো হয়ে থাকে।’ রামি আবদুর রহমান জানান, নগরীর উত্তর প্রান্তে সংঘটিত এ বিস্ফোরণে কয়েক ডজন আহত হয়েছে, এদের মধ্যে চার-পাঁচজনের অবস্থা আশংকা জনক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে