,

বাড়ি ভাড়া পেতে স্বামী-স্ত্রীর অভিনয়!

news-image

ব্যাচেলরদের বাসা ভাড়া পেতে দারুণ বিড়ম্বনার শিকার হতে হয়। কিন্তু ভারতের নয়ডার অবিবাহিত শিক্ষার্থী এবং অন্যান্যরা দারুণ সুবিধা করে ফেলেছেন। তারা নিজেদের আয়োজনে পরাস্ত করেছেন সাবধানী বাড়িওয়ালাদের। নয়ডার বাড়ি ভাড়া পেতে অবিবাহিতরা নিজেদের পথ নিজেরাই দেখেছেন। তারা যার যার বান্ধবীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন। তাদের বান্ধবী বা সহকর্মীরা অনায়াসে তাদের স্ত্রী সেজে বাড়ি ভাড়া করতে যাচ্ছেন। এ ক্ষেত্রে দুজনই একই বাড়িতে থাকতে ইচ্ছুক এবং দুজনেরই থাকার ব্যবস্থা অনায়াসে হয়ে যাচ্ছে। এ উপায়ে অবিবাহিত নারীরা যেমন থাকার ব্যবস্থা করতে পারছেন, তেমনি বন্ধুর সঙ্গে নিরাপত্তা পাচ্ছেন।

এমনই একজন আফজাল। তিনি তার বান্ধবীর সঙ্গে সেক্টর২৬-এ থাকছেন। জানান, আমি ভাবছিলাম প্রেমিকার সঙ্গে থাকবো। কিন্তু আমাদের পরিচয় মাত্র ১ মাসের। এত দ্রুত এক সঙ্গে থাকার বিষয়টি ভালো দেখায় না। তাই বান্ধবীর সঙ্গে থাকার ব্যবস্থা করতে হয়েছে। আমাদের স্বামী-স্ত্রীর পরিচয়ে থাকতে হচ্ছে। কিন্তু ভালো এলাকায় ভালো পরিবেশ তো পাওয়া গেছে।

একই উপায়ে থাকার ব্যবস্থা করে নিয়েছেন নিতিন অরোরা। বান্ধবীর সঙ্গে কিছু ছবি তুলে নিয়েছেন। এগুলো এমন আয়োজনে তোলা যেন দেখলে মনে হয় বিয়ের আগ দিয় পারিবারিক কোনো অনুষ্ঠান চলছে। মিথ্যা বিয়ের গল্প বাড়িওয়ালারা কখনোই জানতে পারেন না। এমননি আরেক নারী প্রীতি আনসাল। গ্রেটার নদীয়াতে ছেলে বন্ধুকে নিয়ে ছয় মাস ধরে থাকছেন। বাড়িওয়ালাকে দম্পতি পরিচয় দিয়ে সহজেই বাড়ি ভাড়া পাওয়া গেছে।

কিন্তু এভাবে বন্ধু-বান্ধবী এক সঙ্গে থাকার বিষয়টি ঝামেলার এখানেই শেষ নেই। এদের প্রেমিক-প্রেমিকারা বিষয়টি নিশ্চয়ই মেনে নিতে পারবেন না। তা ছাড়া বাবা-মায়েরও মনে এক ধরনের ভয় কাজ করে। বিষয়টি সামাজিকভাবে নৈতিকতা বিবর্জিত বলেই মনে করা হয়। আরেক সমস্যায় পড়েছেন আইটি কনসালটেন্ট অনকিত টোমার। তিনি বান্ধবীর সঙ্গে একটি ফ্ল্যাট নিয়ে থাকেন নয়ডার ১৯ নম্বর সেক্টরে। কিন্তু তার বাবা-মা সেখানে বেড়াতে আসতে চান। এখন তিনি কি করবেন? বাড়িওয়ালারা নানা কারণে ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে চান না। তাদের অভিযোগ একই ধরনের। অবিবাহিত ছেলেদের মেয়ে বন্ধুরা আসে। আবার মেয়েদের আসে ছেলে বন্ধুরা। সারা রাত আড্ডা, হৈ-হুল্লোড়, জোরে গান বাজানো ইত্যাদি অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন প্রতিবেশীরা। তবে কেউ স্বামী-স্ত্রীর অভিনয় করছেন কিনা তা দেখতে চান না তারা। ভদ্র-সভ্য মনে হলেই বাড়ি ভাড়া দিয়ে দেন।

আর এ সুযোগটিই নিয়ে দিব্যি থাকার ব্যবস্থা করে ফেলেছেন অবিবাহিত ছেলে-মেয়েরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা