,

ভালো ঘুমের জন্য কেমন বালিশ প্রয়োজন?

news-image

বালিশ নিয়ে অনেকেই খুব খুঁতখুঁতে হন৷ নজের প্রিয় বালিশটি ছাড়া ঘুম হয় না অনেকেরই৷ কারও আবার বালিশই ঠিক হয় না রাতে৷ বালিশের কারণে ঘুমই হয় না সারারাত৷ এমনই কিছু অদ্ভুত সমস্যা প্রতি রাতেই দেখা যায় ঘরে ঘরে৷ আপনার সেই সাধের বালিশ পুরনো হলে নতুন বালিশ নির্বাচন করবেন কিভাবে? দেখে নিন কোন ধরণের বালিশ ঘুমের জন্য আদর্শ৷

আকৃতি
বালিশের আকৃতি আপনার পছন্দ মতই নির্বাচন করতে পারবেন। তবে খুব বেশি ছোট বালিশে আপনার ঘুম ভালো হবে না। মিডিয়াম, লার্জ, স্ট্যান্ডার্ড, কিং, কুইন ইত্যাদি নানা সাইজের বালিশ থেকে আপনার পছন্দসই একটি বালিশ বেছে নিতে পারেন।
বালিশের উচ্চতা
অতিরিক্ত উঁচু কিংবা একদম নিচু বালিশ ঘুমের জন্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বালিশের উচ্চতা হওয়া চাই মাঝারি। বালিশের উচ্চতা এমন হওয়া উচিত যেন কাঁধ বা ঘাড় বেঁকিয়ে শুতে না হয়। আপনার যদি পাশ ফিরে শোওয়ার অভ্যাস থাকে তাহলে বিছানায় শোওয়ার পরে কাঁধের সঙ্গে গলার উচ্চতা যতটুকু ততটুকুই হওয়া উচিত বালিশের উচ্চতা। আর যদি আপনি চিৎ হয়ে শুতে পছন্দ করেন তাহলে আপনার ঘাড় এবং বালিশের উচ্চতা সমান্তরালে থাকা উচিত।
বালিশের উপকরণ
বালিশের উপরকরণ প্রাকৃতিক হওয়াটাই ভালো। ফোমের বালিশ বেশ নরম হলেও ঘুমানোর জন্য আরামদায়ক না। এধরণের বালিশ স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। তাই তুলোর তৈরি বালিশই ভালো ঘুম এবং স্বাস্থ্যের জন্য উপকারী।
বালিশের কভার
বালিশের কভার খুব বেশি খসখসে হওয়া উচিত না। বিশেষ করে কারুকাজ করা চাদরের সঙ্গে যে বালিশের কভারগুলি দেওয়া থাকে সেগুলি রাতে ঘুমানোর সময় ব্যবহার করা উচিত না। বালিশের কভার হিসেবে নরম সুতি কাপড়ের কিংবা সার্টিন কাপড়ের কভারই ভালো।

 

এ জাতীয় আরও খবর

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান

মসজিদে গিয়ে বিয়ে করলেন শারমিন-সাব্বির

সামাজিক নিরাপত্তা ভাতার আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত

নারীদের জন্য চালু হলো ১৪ ‘পিংক বাস’