,

মন্ত্রিসভার ‘পরগাছা’ পরিষ্কার চায় বিএনপি : রিপন

news-image

ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের 'আগাছা' উপড়ে ফেলার পাশাপাশি মন্ত্রিসভার 'পরগাছা' পরিষ্কারও চায় বিএনপি। আজ বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। ছাত্রলীগ থেকে আগাছা পরিষ্কারে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শুধু ছাত্রলীগ নয়, ক্ষমতাসীন দলের যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সব জায়গা থেকে আগাছা পরিষ্কার করতে হবে। একই সঙ্গে ড. আসাদুজ্জামান যোগ করেন, প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় যেসব 'পরগাছা' রয়েছে তাদেরকেও বাদ দিতে হবে। তিনি যদি এ কাজটি আগে থেকে শুরু করতেন তাহলে দেশের জন্য তা মঙ্গলজনক হতো।
এ সময় ঢাকার দুই মেয়রের উদ্দেশে তিনি বলেন, ভোটের আগে দুই মেয়র লোক দেখাতে ঝাড়ু হাতে নিয়ে মাঠে নেমেছিলেন নগর পরিষ্কার করার জন্য। এখন মাঠে নামলে তারা পানিতে ডুবে যেতে পারেন। এ ছাড়াও নাটোর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতাদের নামে নতুন করে আরও তিনটি মামলা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি মুখপাত্র অভিযোগ করেন, নাটোরের সন্ত্রাসী ঘটনা এবং বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলায় স্থানীয় 'বিনাভোটের এমপি' আহাদ আলী সরকার জড়িত। তার নির্দেশে পুলিশ বেপরোয়া নির্যাতন ও গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা