,

ব্রাহ্মণবাড়িয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী ইকবাল গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারিকৃত পলাতক আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী ইকবাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে কসবা উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইকবাল হোসেন জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের আবুল খায়েরের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কসবা উপজেলার গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ইকবাল হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইকবাল হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) পেটানোর অভিযোগসহ ১৬টি মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা