,

ব্রাহ্মণবাড়িয়া সংসদ সদস্যের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আড়াই ঘণ্টা পর কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন অটোরিকশা মালিক-শ্রমিকরা। 
বুধবার সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কথা বলে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অটোরিকশা মালিক-শ্রমিকরা।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের বিষয়টি নিয়ে সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সরকারের সঙ্গে কথা বলে এর সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন অটোরিকশা মালিক-শ্রমিকরা। এর ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল ৮টা থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলি, সুহিলপুর, নন্দনপুরসহ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন অটোরিকশা মালিক-শ্রমিকরা। এ সময় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে বহনকারী গাড়িটিও অবররোধের কবলে পড়েন। 
অবরোধ চলাকালে বিক্ষুব্ধ অটোরিকশা মালিক-শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এর ফলে মহাসড়কের দু’পাশে ১২ কিলোমিটার অংশ জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা