,

চলচ্চিত্রকে প্রাধান্য দিচ্ছি

news-image

জ্যোতিকা জ্যোতি। অভিনেত্রী। হুমায়ূন আহমেদের আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত 'অনিল বাগচীর একদিন' চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। চলচ্চিত্র ও অন্যান্য বিষয়ে কথা হলো তার সঙ্গে_     
'অনিল বাগচীর একদিন' চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা কেমন?
শুটিংয়ের অভিজ্ঞতা আগের ছবিগুলোর মতো একই রকম। তবে নাটকের শুটিংয়ের চেয়ে ভালো। হুমায়ূন আহমেদের গল্প বলেই চরিত্রগুলো সাধারণ মানুষের মতো হলেও তাদের অভিব্যক্তি খানিকটা আলাদা। অন্যদিকে নির্মাতা মোরশেদুল ইসলামের গল্প উপস্থাপনার ধরনটাও ব্যতিক্রম। সে কারণে অতসীর চরিত্রে অভিনয় করে আত্মতৃপ্তি পেয়েছি। 
অভিনয়ে মুক্তিযুদ্ধভিত্তিক গল্পকেই প্রাধান্য দেন?
ত্রিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে এ দেশটা আমরা পেয়েছি। সে দেশে জন্ম বলেই শিল্পী হিসেবে আমার একটি দায়বদ্ধতার জায়গা আছে। তাছাড়া মুক্তিযুদ্ধের সঠিক হতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে মুক্তিযুদ্ধভিত্তিক একাধিক ছবিতে অভিনয় করেছি। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ছাড়াও যে কোনো ভালো গল্প ও চরিত্রে কাজ করতেও আগ্রহী। 
সামনে ঈদ, ছোটপর্দায় কাজ নিয়ে নিশ্চয়ই খুব ব্যস্ত?
হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছি। ব্যতিক্রমী কাজ না হলে আর কোনো নাটকে অভিনয় করব না।
এমন সিদ্ধান্ত নেওয়ার কারণটা বলবেন?
নাটকের প্রতি অনাগ্রহ চলে এসেছে। প্রতিদিন একই রকম কাজও আর ভালো লাগছে না। সত্যি বলতে কি, আমি চলচ্চিত্রে অভিনয় করার স্বপ্ন নিয়ে মিডিয়ায় পা রেখেছিলাম। কিন্তু সে সময় মানসম্পন্ন চলচ্চিত্রের অভাব দেখা দিয়েছিল। অভিনয়ের তৃষ্ণা মেটাতে তাই নাটকে অভিনয় করেছি। এখন প্রেক্ষাপট বদলেছে। ব্যতিক্রমী ও মানসম্পন্ন ছবি নির্মিত হচ্ছে। এজন্য চলচ্চিত্রের অভিনয়কেই প্রাধান্য দিচ্ছি।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা