,

বদলে গেল গুগল লোগো

news-image


সম্প্রতি বিশ্বব্যাপী লোগোতে বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল। বিবিসি, দ্য ভার্জ, গুগল ব্লগ পোস্টসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নতুন লোগোতেও সাদা দৃশ্যপটে চার রংয়ের অক্ষর থাকছে ঠিক আগের মতোই। তবে ফন্টে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি নতুন লোগোতে ফুটিয়ে তোলা হয়েছে অ্যালফাবেটের লোগোও। আগে গুগলের প্রথম অক্ষর ছোট হাতের 'জি' থাকলেও তা পরিবর্তন করে এবার বড় হাতের 'জি' করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত মাসে প্রতিষ্ঠানটিতে বড় ধরনের রদবদলের পর লুকে পরিবর্তন আনতে লোগো পরিবর্তন করেছে গুগল। মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের অধীনে যাওয়ার তিন সপ্তাহ পর গুরুত্বপূর্ণ এই পরিবর্তন আনল সার্চ জায়ান্ট গুগল।
 
এতে আরও বলা হয়, এছাড়া গুগলের লোগোর এই চার রং দেখা যাবে গুগল মাইক্রোফোনেও। অর্থাৎ গুগলের যেসব সেবায় গুগল ভয়েস ব্যবহারের সুযোগ রয়েছে, সেখানে মাইক্রোফোনের ছবিতেও দেখা মিলবে এ চার রঙের। প্রতিবেদনে জানান হয়, ১৭ বছর ধরে প্রতিনিয়তই পণ্য থেকে শুরু করে লুকে সবসময় একটা বৈচিত্র্য আনার চেষ্টা ছিল গুগলের। এছাড়া বর্তমানে গুগলের ব্যাপ্তি ও কাজের পরিধিও অনেকে বেড়েছে। এর সঙ্গে সমন্বয় আনতেই এ পরিবর্তন করা হয়েছে। 
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের উন্নত সার্চের অভিজ্ঞতা দিতেই এ পরিবর্তন করা হয়েছে। ১৯৯৯ সালের পর গুগলের লোগোতে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। উল্লেখ্য, সবশেষ ২০১৩ সালের সেপ্টেম্বরে লোগো পরিবর্তন করেছিল গুগল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা