,

২০ কেজি গাঁজা, ৭৩ বোতল হুইস্কি এবং ৪৬ বোতল ফেন্সিডিল আটক

news-image

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অদ্য ০২ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১০০ ঘটিকায় আলীনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোশারফ হোসেন গোপন সংবাদ এর ভিত্তিত্বে কাশেমপুর এলাকায় বিশেষ অভিযান করে ২০ কেজি গাঁজা এবং ৪৬ বোতল ফেন্সিডিল আটক করে। এছাড়া ঘাগুটিয়া বিওপি ১৫ বোতল হুইস্কি, কসবা বিওপি টহলদল কর্তৃক ৫৮ বোতল হুইস্কি আটক করা হয়। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি হুইস্কি, ফেন্সিডিল, এবং গাঁজা আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাদকদ্রব্য ও চোরচালান বিরোধী অভিযান বিজিবি অব্যাহত রাখছে। সীমান্ত এলাকার কিছু চোরাকারবারী বিভিন্ন পন্থা অবলম্বন করে সুকৌশলে ভারত হতে মাদক দ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করছে। এ সকল মাদক পাচারকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
যোগাযোগ- ০১৭০৩৩২৫৪০৪/০১৭৪৩১০৫৩২৩

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা