শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বসে নয়, দাঁড়িয়ে কাজ করলে মাথা খেলে বেশি

news-image

কর্মীদের সৃজনশীলতা যদি কমে যায়, তার দায় কি শুধু কর্মীদের? একেবারেই নয়। কর্মক্ষেত্রের পরিবেশ বদলে দিতে পারে কর্মীদের কর্মদক্ষতা। কীভাবে? গতানুগতিক চেহারার অফিসে নাকি 'ক্রিয়েটিভ' মন ভালো কাজ করতে পারে না। আর মনের কোণে জমে থাকা সৃজনশীলতার সবটুকু উজার করে দিতে দরকার বিশেষ ধরনের অফিসের। অফিসের ভিতর-বাইরে যদি সামান্য কিছু পরিবর্তন আনা যায়, তাহলে বদলে যেতে পারে কর্মীদের সার্বিক মানসিকতা, মানে বেড়ে যেতে পারে কাজের প্রতি উত্‍সাহ। একটু অভিনবত্ব আনলেই হয়তো কাজের সময় বাড়তি উৎসাহ পেয়ে যাবেন অনেকেই। আর সহজেই নতুন চিন্তা খেলে যাবে। অফিসের পরিবেশকে খানিকটা সৃজনশীল করার পাঁচটি পদ্ধতি বলে দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অভিনব সেটিং
স্বাভাবিকের চেয়ে খানিকটা আলাদা কাজের পরিবেশ অভিনব চিন্তার বিকাশ ঘটাতে পারে। অফিসের কর্মচারীকে নিজেদের দেওয়াল নিজেদের মতো করে সাজিয়ে তোলার স্বাধীনতা দেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। মোহন কৃষ্ণরাজ (গ্লোবাল হেড হারমান ইন্টারন্যাশনাল)-এর মতে 'বিধি-বহির্ভূত সেটিংগুলি অভিনব ও সৃজনশীল চিন্তার বাহক হতে পারে।' তাই কোনও কোম্পানি যদি নিজে খুব সৃজনশীল কিছু করতে না-ও পারে, তাহলেও কর্মীদের সেই জায়গা দেওয়া উচিত, যেখান থেকে তাঁরা নিজেদের মতো করে একটা সৃজনশীল জায়গা পেতে পারেন।

রঙের ব্যবহার
'কর্মশক্তি বাড়াতে সক্ষম হতে পারে কর্মক্ষেত্রে উজ্জ্বল রঙের ব্যবহার', এমনটাই মনে করছেন সমীর খান্না (ভিপি এবং মুখ্য এইচআর, এরিকশন)। তাঁর মতে, 'রঙের সঙ্গে সৃজনশীল চিত্র বা গ্রাফিক্সের মাধ্যমে দৃষ্টির বিকাশ ঘটতে পারে যা ব্যক্তির কল্পনা ও সৃজনীলতাকে বাড়িয়ে তুলবে।' অর্থাৎ ম্যাড়ম্যাড়ে রঙের অফিসের তুলনায় উজ্জ্বল রঙের অফিসে কর্মীদের মাথা কাজ করে অনেক বেশি। এমনকি দেওয়ালে গ্রাফিক্স-এর ব্যবহারেও যে কর্মীদের মানসিকতার অনেকটা বদলে যেতে পারে, তা-ও আন্দাজ করা যায়।

আলোর ব্যবহার
নির্দিষ্ট কিছু স্থানে বিচিত্র আলোর ব্যবহার করা যেতে পারে। একঘেয়েমি কাটিয়ে ওঠার জন্য উজ্জ্বল আলোর মাধ্যমে আলাদা রিফ্রেসিং জোন তৈরি করা যেতে পারে। কাজ করতে করতে ক্লান্ত কর্মীরা এই ধবনের জায়গায় কিছুটা সময় কাটাতে পারেন। এ ধরনের রিল্যাক্সিং জোনে তৈরি করা যেতে পারে ক্যাফেটেরিয়াও। কে বলতে পারে, এরকম কোনও জায়গায় বসে অকাজের কথা ভাবতে ভাবতেই হয়তো বেরিয়ে আসবে কোনও কাজের ভাবনা। 'কী দেখছি, তার ওপর মন কেমন থাকবে, তার অনেকটাই নির্ভর করে। তাই আলোকোজ্জ্বল জিনিস হয়তো বহু ক্ষেত্রেই কর্মীদের মন ভালো রাখার দাওয়াই হতে পারে। যা তাদের চিন্তা করার একঘেয়ে পদ্ধতিটাই পাল্টে দেবে', মত সমীর খান্নার।

অভিনব গেজেট
সেই ল্যান্ডফোনের যুগ এখন আর নেই। ল্যান্ডফোন থাকলেও রয়ে গিয়েছে নিতান্ত কেজো দরকারে। এখন স্মার্টফোন, ট্যাব কিংবা আরও আধুনিক যন্ত্রের যুগ। আব সেই প্রযুক্তির সঙ্গে একাত্ম হতে পারলে বহু ক্ষেত্রেই সৃজনশীলতা বাড়ে বলে মত বিশেষজ্ঞদের। 'নতুন যন্ত্র, যা বাজারে মুক্তি পাচ্ছে তার ব্যবহার কর্মচারীদের নানা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য উত্‍সাহী করে তুলছে। যার প্রভাব পড়তে পাড়ে তাঁদের কাজেও। নতুন ডিভাইসের ব্যবহার থেকে নতুন ধরনের চিন্তার জন্ম হতেই পারে। যা কাজে লাগবে কর্মক্ষেত্রে', বলছেন মোহন কৃষ্ণরাজ।

ভঙ্গির পরিবর্তন
তবে এর বাইরেও আছে এমন কিছু জিনিস, যা সত্যিই তাক লাগিয়ে দিতে পারে কর্মকর্তাদের। সাম্প্রতিক গবেষণা বলছে, কোনও শারীরিক অবস্থানে থেকে কর্মচারী কর্মক্ষেত্রে কাজ করছেন, তার ওপর অনেকাংশে নির্ভর করে কর্মীর সৃজনশীলতা। গবেষণা বলছে, সৃজনশীলতার জন্য গুরুত্বপূর্ণ এমন অনেক এনজাইম আছে বসে কাজ করলে যার ক্ষরণ হয় না। অর্থাৎ যদি সেই সব এনজাইমের ক্ষরণ যদি বাড়াতে হয়, তাহলে কাজ করতে হবে দাঁড়িয়ে। অনেক বিশেষজ্ঞই তাই বলছেন, কর্মীদের দাঁড়িয়ে কাজ করার মতো জায়গা অফিসে রাখা উচিত। তবে শুধু দাঁড়িয়ে কাজ করলে অন্য শারীরিক অসুবিধাও হবে। তাই যদি মিলিয়ে-মিশিয়ে ব্যবস্থা করা যায়, বসে কাজ করার পাশাপাশি কর্মীরা মাঝামাঝি যদি নিজেরে ইচ্ছে মতো দাঁড়িয়েও কাজ করতে পারেন, তাহলে ভালো হয়।  

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা