,

অ্যাসাঞ্জকে পালানোর সু্যোগ দিতে চেয়েছিল ইকুয়েডর

news-image

জুলিয়ান অ্যাসাঞ্জ তিন বছর ধরে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন। লন্ডনের কেনসিংটনের সেই ফ্লাট থেকে তাকে ছদ্মবেশে পালিয়ে যাওয়ার সু্যোগ
করে দেওয়ার কথা বিবেচনা করেছিল সেই দূতাবাসের কর্তৃপক্ষ। ইকুয়েডর দূতাবাসের ফাঁস হওয়া গোপন নথি থেকে এই তথ্য জানা গেছে। 
মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে তাদের চক্ষুশূলে পরিণত অ্যাসাঞ্জ তিন বছর আগে লন্ডন পুলিশের হাতে গ্রেফতার এড়াতে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। সুইডেনে তার বিরুদ্ধে করা ধর্ষণের মামলায় গ্রেফতার করে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে সেই আশঙ্কায় আশ্রয় নিয়েছিলেন। কিন্তু অ্যাসাঞ্জের বিভিন্ন আচরণে বিরক্ত ইকুয়েডরের দূতাবাসের কর্মকর্তারা তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে চাইছিলেন।

 d
সম্ভাব্য পালিয়ে যাওয়ার বিষয়ে দূতাবাসের পরিকল্পনা গুলোর মধ্যে ছিল, ছদ্মবেশে তাকে দূতাবাসের বাইরে নিয়ে যাওয়া হবে। এ ছাড়া হেলিকপ্টারে করে যুক্তরাজ্যের সীমানা পার করে দেওয়ার পরিকল্পনাও ছিল। এ ছাড়া বড় বাক্সের মধ্যে করে দূতাবাসের বাইরে নিয়ে যাওয়ার কথাও বিবেচনা করে দেখেছে তারা। কিন্তু দুতাবাসের বাইরে জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতারের অপেক্ষায় থাকা ব্রিটিশ পুলিশের কাছে হিট স্ক্যানার থাকায় এই সম্ভাবনা বাদ দিয়েছে তারা। 
উল্লেখ্য, অ্যাসাঞ্জ এর উপর নজরদারি করতে গিয়ে শুধু গত এপ্রিল মাসে ১১ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ব্রিটিশ পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে