,

আল-শাবাবের হামলায় অর্ধ শতাধিক উগান্ডা সেনা নিহত

news-image

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) এক সেনা ঘাঁটিতে আল-শাবাব জঙ্গিদের হামলায় অর্ধ শতাধিক উগান্ডার সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে নিম্ন শাবেলে রাজ্যের ‘জানালে’ এলাকায় অবস্থিত ওই ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথমে গাড়িবোমা হামলা চালায় জঙ্গিরা। এরপর বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু করে। হামলার দায় স্বীকার করে আল-শাবাবের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছে, আমাদের সশস্ত্র যোদ্ধারা এইউ’র ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ হামলায় বেশিরভাগ উগান্ডার সেনারাই হতাহত হয়েছে। তবে হামলার ব্যাপারে আফ্রিকান ইউনিয়ন বা সোমালিয়া সরকারের পক্ষ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা