,

বুধবার সামোয়া যাচ্ছে বাংলাদশ দল

news-image

পঞ্চম কমনওয়েলথ ইয়ুথ গেমসে অংশ নিতে বুধবার সামোয়া যাচ্ছে ১৪ সদস্যের বাংলাদেশ দল। গেমসে পাঁচটি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। দলের সেফ দ্য মিশনের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি মিজানুর রহমানের মানু। উদ্বোধনী অনুষ্ঠানে লাল সবুজের পতাকা বহন করবেন বক্সার রবিন মিয়া। শনিবার শুরু হওয়া এই গেমসের আরচারি, অ্যাথলেটিকস, বক্সিং, স্কোয়াশ ও সাঁতারে অংশ নিচ্ছে বাংলাদেশ। আরচারির রিকার্ভ বো ইভেন্টের একক ও মিশ্র দ্বৈতে তামিমুল ইসলাম ও নন্দিনী খান স্বপ্না খেলবেন। অ্যাথলেটিকসের পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে এসকে আশরাফুজ্জামান ও মহিলাদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে দৌঁড়াবেন তামান্ন আক্তার।

বক্সিং রিংয়ে ৫২ কেজিতে রবিন মিয়া ও ৫৬ কেজিতে রাকিব শেখ লড়বেন। স্কোয়াশের একক ও দ্বৈতে সাইফুল মিয়া ও রাকিন আজিজ খেলবেন। সাঁতারের ১০০ ও ৫০ মিটার মিটার ব্রেষ্টস্ট্রোক এবং ৫০ মিটার ফ্রিষ্টাইলে সাঁতরাবেন আরিফুল ইসলাম। একই ডিসিপ্লিনে মেয়েদের ৫০ মিটার ব্রেষ্টস্ট্রোক ও ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নিবেন সুরাইয়া আক্তার চুমকি। গেমসটি শেষ হবে ১১ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে