,

এ বছর বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ১শ’ মার্ক থাকবে’

news-image

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজম্মেল হক বলেছেন, এ বছর বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ১শ’ মার্ক থাকবে। তিনি বলেন, কেবল মাত্র তাই নয় পাঠ্যসুচীতে যুদ্ধাপরাধীদেরও ইতিহাস লিপিবদ্ধ থাকবে। কারণ তাদের ইতিহাসও জানা দরকার। যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে তারা অনেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না।

মঙ্গলবার মতিঝিলের বিসিআইসি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠানিক ইউনিট কমান্ড সমন্বয় পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে প্রধান আলোচক ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ) সভাপতি আলাউদ্দিন মিয়া প্রমূখ। সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি হেদায়েতুল বারী। সভাশেষে জাতির জনক ও তার পরিবার এবং ৩ নভেম্বর জেলা হত্যাকান্ডের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় মুনাজাত করা হয়।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের বয়সের ব্যাপারে আদালতের রায় দেখে তা বিবেচনা করা হবে। তবে মুক্তিযোদ্ধাদের বয়স ৬৫ করা উচিৎ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সন্মুখ সমর যুদ্ধের স্থানগুলো ও বধ্য ভূমিকে সংরক্ষণ করা হবে। মন্ত্রী বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের লাশ বনে বাদড়ে, শিয়াল কুকুরে খেয়েছে। তাই যুদ্ধাপরাধীদের লাশের জানাজা প্রকাশ্যে হতে দেয়া যায়না। তাদের বাসাবাড়ী বা অন্য কোন স্থানে দাফন করুক। তিনি বলেন, দেশের অনেক স্কুল–কলেজে বাংলাদেশের পতাকা উড়ান এবং জাতীয় সঙ্গীত পরিববেশন করা হয় না। নৌ পরিবহন মন্ত্রী বলেন, জাতীর জনক ৭০ সালে সংখ্যাগরিষ্ট ভোট পেয়েও তিনি বলেছেন ‘আমি প্রধানমন্ত্রী হতে চাইনা, মানুষের অধিকার চাই’। বঙ্গবন্ধু সারা জীবন সাধারণ মানুষের কথা ভাবতেন।

তিনি বলেন, গুম হত্যাকান্ডের জন্য বেগম জিয়া জাতিসংঘের তদন্ত চান। অথচ পেট্রোল বোমায় যারা নিহত হয়েছেন বেগম জিয়া সে সময় বলেছেন পেট্রোল বোমা মেরেছে আওয়ামী লীগ ও পুলিশ। পেট্রোল বোমার মেরে যে হত্যা করা হয়েছে তার বিচার চান না কেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা