,

কসবায় অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিমান করে তানিয়া আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সৈয়দাবাদ এলাকার দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তানিয়া দক্ষিণপাড়ার খোরশেদ মিয়ার মেয়ে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হতদরিদ্র তানিয়ার পরিবার অনেক কষ্ট করে তানিয়াকে লেখাপড়া করাতেন। কিন্তু তানিয়া লেখাপড়ায় অমনযোগী ছিল। মঙ্গলবার দুপুরে তানিয়ার মা তাকে ভালো করে পড়ালেখা করার কথা বলে বাড়ি থেকে রিলিফের চাল আনার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদে চলে যান। পরে সন্ধ্যায় বাড়ি এসে তানিয়ার নিজ কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মায়ের কথায় অভিমান করেই তানিয়া আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ