,

আখাউড়ায় বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলা-ভাঙচুর আহত তিন

news-image

আমিরজাদা চৌধুরী :  মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পৌর এলাকার রাধানগরের বেলতলীতে বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ভাঙচুরসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয় নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জায়গা বিক্রি নিয়ে কাকাতো ভাই বিজয় দাস ও নাবালক দাসের মধ্যে বিরোধ চলে আসে। এলাকাবাসী নাবালক দাসের জায়গা বিজয় দাসের কাছে বিক্রি করার সিদ্ধান্ত দেয়। কিন্তু প্রতিবেশি মো. মাসুম মিয়া ওই জায়গা উঠে পড়ে লাগে। গতকাল মঙ্গলবার বেলা চারটার দিকে মাসুম মিয়া ও নাবালক দলবল নিয়ে বিজয় দাসের বাড়িতে হামলা চালায়। হামলায় বিজয় দাস, তাঁর মা লিলু বালা দাস আহত হয়। ফেরাতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হন প্রতিবেশি বাবুল মিয়া। হামলাকারিরা হাসপাতালে গিয়ে বিজয় দাসের ভাই প্রদীপ দাসকেও আহত করেন।
বিজয় দাসের স্ত্রী জানান, আট-১০জন হামলকারি অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাদেরকে মারধরের পাশাপাশি ঘরের জিনিসপত্র ও প্রতিমা ভাঙচুর করে। এলাকাবাসী জড়ো হলে হামলাকারিরা দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকার লোকজন অভিযোগ করেন, মাসুম মিয়া তাঁর শ্যালকসহ বিভিন্ন গ্রামের আট-১০জনকে নিয়ে এসে এ হামলা চালায়। এর আগে জায়গা বিক্রি নিয়ে এলাকায় একাধিক বৈঠক হলেও মাসুম মিয়া ও নাবালক দাস তা মানতে চান না।
আখাউড়া থানার এস.আই মো. শহীদুল ইসলাম ও এস.আই আহাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তাঁরা হামলার সত্যতা পেয়েছেন। হামলা শিকার লোকজনের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
আখাউড়া থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।    

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা