,

নাসিরনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত “দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষমেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । এ উপলক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনসী তোফায়েল হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া,উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মঞ্জু মিয়া,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,উপজেলা বিআরডিবি কর্মকর্তা মঞ্জু আরা আক্তার , উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন ,পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার,সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী ও সাংবাদিক মোজাম্মেল হক সবুজ প্রমূখ। কৃষি ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে অল্প পরিশ্রমে অধিক ফসল কিভাবে অর্জন করা যায়,যা বিভিন্ন স্টলে এর কিছু নমুনা তুলে ধরা হয়। বৃক্ষমেলায় ফলদ- বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার নার্সারীর মালিকরা অংশগ্রহন করে। এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফল গাছের চারা রোপন করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে