,

এবার শাহজালাল বিমানবন্দরে কোকেনসহ বিদেশি নাগরিক আটক

news-image

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে গাজাসহ দুই ব্যক্তিকে আটকের পর দুপুরে ১ কেজি ৮০০ গ্রাম পাউডার জাতীয় দ্রব্যসহ এক বিদেশি নাগরিককে আটক করেছে বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এগুলোকে কোকেন বলে সন্দেহ করা হচ্ছে।
আটককৃত ব্যক্তির নাম গোমেজ (৩৫)। তিনি পেরুর নাগরিক। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান জানান, দুবাই থেকে কোকেন পাচার করে বাংলাদেশে আনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা তৎপর ছিলাম। দুপুর ২টার দিকে দুবাই এয়ারলাইন্সের ফ্লাইট ইকে-৫৮২ তে করে গোমেজ শাহজালালে নামেন। এ সময় তার ট্রলিব্যাগ তল্লাশি করে এ পাউডার জাতীয় দ্রব্য পাওয়া যায়। ধারনা করা হচ্ছে এগুলো কোকেন। তবে পরীক্ষার পর বিস্তারিত জানানো যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ