,

বাঞ্ছারামপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক ব্যবসায়ী খলিলুর রহমান(৫০) ও মোশারফ হোসেন(৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় এদের কাছ থেকে ৩৫ পিছ ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। গত সোমবার রাতে বাঞ্ছারামপুর সদরের টিএন্ডটির সামনে থেকে এদেরকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক আইনের মামলা রয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলা সদরের টিএন্ডটির সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী খলিলুর রহমান ও মোশারফকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩৫পিছ ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ৭০ হাজার ৪৭০ শত টাকা উদ্ধার করে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিএন্ডটির সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী খলিল ও মোশারফকে আটক করা হয়। এসময় এদের কাছ থেকে ৩৫পিছ ইয়াবা ও মাদক বিক্রির ৭০ হাজার ৪৭০ শত টাকা উদ্ধার করা হয়। খলিলের বিরুদ্ধে ৯টি ও মোশারফের বিরুদ্ধে ৭টি মাদক আইনের মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা