,

শাবির তিন ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কার

news-image

শিক্ষকদের ওপর হামলায় জড়িত অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন নেতাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ। এরা হলেন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবু সাঈদ আকন্দ ও অঞ্জন রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজ। গতকাল সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, "রবিবারের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আসায় তাদের তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে দোষি প্রমাণিত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।" শাহজালাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে রবিবার প্রশাসনিক ভবনে আন্দোলনরত শিক্ষকদের ওপর আবু সাঈদ, অঞ্জন রায় ও সবুজকে চড়াও হতে দেখা যায়।

ওই ঘটনা নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে 'আগাছা' উপড়ে ফেলতে ছাত্রলীগের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যে তিনজনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানাল আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি। সোমবার বিকেলে ছাত্রলীগের এক অনুষ্ঠানে ওই নির্দেশনা দেন আওয়ামী লীগ সভানেত্রী। ছাত্রলীগ সভাপতি সোহাগ ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সিলেটের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে চড়াও হয়ে তাদের মারধর করেছে ছাত্রলীগের একদল নেতাকর্মী। রবিবারের ঘটনার পর আক্রান্ত শিক্ষকরা ছাত্রলীগকে সরাসরি দায়ী করেন। তাঁদের দাবি, উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়ার ইন্ধনে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হামলা চালিয়েছিল।

হামলার সময় ছাত্রলীগকর্মী ধনী রাম রায়, আব্দুল বাতেন তন্ময়, আরিফুর রহমান রনি, আব্দুস সালাম মঞ্জু, কামরুল ইসলাম, জুয়েল, আরিফুর রহমান কেনেডি, ফয়সাল আহমদ, তমাল এবং জাহিদকে সক্রিয় দেখা যায়। তখন কাছেই দাঁড়িয়ে ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খান। তবে রবিবার ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, "হামলাকারীরা ছাত্রলীগের কেউ নন। একদল শিক্ষকের পক্ষ নিয়ে কিছু শিক্ষার্থী ওই হামলা চালিয়েছে বলে আমরা জানতে পেরেছি।" তবে বিষয়টি খতিয়ে দেখে এর সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা