,

স্বাস্থ্যকর স্যুপ

news-image

সব বয়সের মানুষদের জন্য স্যুপ স্বাস্থ্যকর খাবার। থাই স্যুপ ছাড়াও বাসায় আপনি তৈরি করতে পারেন সবজি দিয়ে মজাদার স্যুপ। 
ভে জি টে বে ল  ক্রি ম  স্যু প
 
 উপকরণ :ফুলকপি ছোট করে কাটা ১ কাপ, গাজর স্লাইস ১ কাপ, বাধা কপি চারকোনা করে কাটা ১ কাপ, পেঁয়াজ পাতা লম্বা করে কাটা ১/৪ কাপ, কাঁচা মরিচ ৫টি, চিনি ১ চা চামচ, লবণ স্বাদমতো, মাখন ১ টেবিল চামচ, ময়দা ৩ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, ফ্রেস ক্রিম ১/২ কাপ।
  
প্রণালি :কাটা সবজিগুলো হালকা ভাপ দিয়ে নিন। সবজির সিদ্ধ পানি আলাদা করে রাখুন। মাখন গরম করে তাতে ময়দা হালকা ভেজে তুলুন। সবজি সিদ্ধ পানিটা ভাজা ময়দার মধ্যে অল্প অল্প দিয়ে নাড়তে থাকুন। সবজি দিয়ে দিন, কাঁচা মরিচ, পেঁয়াজ পাতা, লবণ, চিনি, সয়াসস একে একে দিয়ে দিন। ২০ মিনিট আস্তে আস্তে জ্বাল দিতে থাকুন। এরপর ক্রিম দিয়ে নেড়ে জ্বাল বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল ভেজিটেবল ক্রিম স্যুপ।
 
ট মে টো  সু ই ট  ক র্ন উ ই থ  চি কে ন  স্যু প
  
উপকরণ :মুরগি ছোট কিউব কাটা ১/২ কাপ, টমেটো মাঝারি ১টি, কর্ণ ১/২ কাপ, ডিম ১টি, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চিনি ১চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, পানি ১ লিটার, লবণ পরিমাণ মতো। 
 
প্রণালি :মুরগি, টমেটো ছোট করে কেটে নিন। সস প্যানে পানি গরম করুন। এরপর মুরগি, টমেটো ও কর্ন দিয়ে দিন। ২৫ মিনিট জ্বাল হবে। কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে আস্তে আস্তে সসপ্যানে দিতে থাকুন এবং নাড়তে থাকুন। এরপর গোলমরিচ, সয়াসস, চিনি, লবণ দিন। ডিম ফেটিয়ে স্যুপে মিশাতে থাকুন, লেবুর রস দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা