,

‘৯৬-এর শেয়ার কেলেঙ্কারি : ২ জনের কারাদণ্ড

news-image

১৯৯৬ সালে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি চিক টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ দুইজনকে চারবছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার সকালে পুঁজিবাজার সংক্রান্ত মামলা পরিচালনায় গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ূন কবির এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- চিক টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. মাকসুদুর রসুল ও পরিচালক ইফতেখার মোহাম্মদ। রায় ঘোষণার সময় তারা আদালতে ছিলেন না। ১৯৯৭ সালের ২ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে চিক টেক্সটাইল এবং প্রতিষ্ঠানের এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা