,

রাজধানীতে সাংবাদিকের উপর হামলা

news-image

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক সাব্বির আহমেদ (২৫) দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। সোমরার রাতে রাজধানীর আদাবর এলাকায় হামলাকারীরা আকস্মিকভাবে চাপাতি দিয়ে তার উপর হামলা করে। এটিএন নিউজের রিপোর্টার সাব্বির আহমেদ নিজে ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমরার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। গলি থেকে মূল রাস্তায় যাওয়ার পথে দুইজন দুর্বৃত্ত তার পিছু নেয়। অন্যজন তার সামনে অবস্থান করছিল। সামনের জনকে অতিক্রম করার সঙ্গে সঙ্গে হামলার মুখে পড়েন তিনি। সাব্বির বলেন, "তিন যুবক আমাকে ঘিরে ধরে আকস্মিকভাবে গলায় চাপাতি দিয়ে আঘাত করে। আমি চিৎকার করে ধাক্কা দিয়ে তাদের সরিয়ে দিই।” পরে আশপাশের মানুষ এগিয়ে এলে হলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা সাব্বিরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তার গলায় দুটি সেলাই লেগেছে এবং আঙুল কেটেছে। চিকিৎসা নিয়ে রাতেই বাসায় ফিরেছেন সাব্বির। হামলার কারণ সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি সাব্বির। হামলাকারীরা তার কাছ থেকে কিছু ছিনিয়েও নেয়নি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা