বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহিদ হাসানের কথা রাখেননি নাজিরা

news-image

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতার সঙ্গে দেয়া কথা কেউ রাখতে পারেন না। সবাই তাকে ভুলে যান। প্রেমিকা থেকে শুরু করে সবাই তার সঙ্গে প্রতারণা করেন। খোদ বিয়ে করার পর বউ নাজিরা আহমেদ মৌও তার কথা রাখতে ব্যর্থ। এ নিয়ে বেশ বিব্রত জাহিদ হাসান। তবে জনপ্রিয় এ অভিনেতার বিরক্তি বাস্তব জীবনের নয়। একটি নাটকে এমন গল্পের দেখা মিলবে। যেখানে জাহিদ হাসান ও নাজিরা প্রথমবার খণ্ড নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন। অভিনয় ও নির্মাণ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, এটি একটি ব্যতিক্রমধর্মী গল্প। দর্শকের জন্য অনেক চমক অপেক্ষা করছে। অভিনয়ের পাশাপাশি নাটকটি যত্ন করে নির্মাণের চেষ্টা করেছি। আশা করছি সবার ভাল লাগবে। নাজিরা বলেন, জাহিদ ভাইয়ের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করতে পেরে খুবই ভাল লাগছে। একজন দক্ষ অভিনেতার পাশাপাশি নির্মাণও তার অসাধারণ। শুধু তাই নয়, মানুষ হিসেবেও তিনি অত্যন্ত ভাল। ভীষণ কো-অপারেটিভ। আমাদের মতো নতুন শিল্পীদের তার কাছে অনেক শেখার রয়েছে। এ নাটকটিতে অভিনয় করে বেশ ভাল লেগেছে। কারণ, গল্পটা খুবই মজার। দর্শক দেখে উপভোগ করবেন। নাটকটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
 উল্লেখ্য, খণ্ড নাটকের আগে জাহিদ হাসানের পরিচালনায় ‘উড়ামন’ ধারাবাহিকে অভিনয় করেছেন নাজিরা। এদিকে নতুন অভিনেত্রী হিসেবে এরই মধ্যে টিভি নাটকের জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। জাহিদ হাসানের আগে মাহফুজ আহমেদ, তৌকীর আহমেদ, আনিসুর রহমান মিলন ও অপূর্বর বিপরীতে বিভিন্ন নাটকে কাজ করেছেন নাজিরা। গেল রোজার ঈদে ‘অনুমতি প্রার্থনা’ নামের একটি টেলিছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে নাজিরা মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান