,

আখাউড়ায় মাটি খুঁড়ে পাওয়া ৪৮৬টি রৌপ্য ডিসির কাছে হস্তান্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি খুঁড়ে পাওয়া দুইশত বছরের পুরনো ৪৮৬টি ভারতীয় রৌপ্য মুদ্রাগুলো জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলে ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আখাউড়ার অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ আরিফুল ইসলাম জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের কাছে মুদ্রাগুলো হস্তান্তর করেন।

এ ব্যপারে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, আপাতত মুদ্রাগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে এবং পরবর্তীতে সংরক্ষণের জন্য জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম খান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ, আখাউড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান পাটোয়ারী প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার চৌধুরীর বাড়িতে মাটি কাটর সময় শ্রমিকরা মাটি খুঁড়ে একটি ভাঙা হাড়ি দেখতে পান। পরে হাড়ির ভেতর থেকে দুইশত বছরের পুরনো ভারতীয় ৪৮৬টি মুদ্রা উদ্ধার করা হয়। এসব মুদ্রার প্রতিটির এক পিঠে ‘ওয়ান রুপি ইন্ডিয়া’ লেখা এবং অন্যপিঠে রাণী ভিক্টোরিরায় নাম ও ছবি দেয়া রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা