,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার প্রিন্সিপালের গাড়িতে হামলা, বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর মাদ্রাসার প্রিন্সিপাল মেরাজুল হক কাসেমীর উপর হামলার প্রতিবাদে জেলা সদর ও আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। দুপুরে ১২টার দিকে জেলার প্রধান মাদ্রাসা কান্দিপাড়াস্থ জামিয়া ইউনুসিয়া থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করে। জামিয়া ইউনুছিয়ার মুহাদ্দিস মাওলানা নোমান আল হাবিরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওঃ ওবায়দুল্লাহ, মাওঃ মাহবুবুল হাসান, মাওঃ আতাহার আলী, মোঃ ইমরান হোসেন প্রমুখ। অন্যদিকে সকালে আখাউড়া উপজেলার পৌরশহরের লাল বাজার থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত প্রদক্ষিণ  করে। পরে মিছিলকারীরা পৌরশহরের সড়ক বাজারে প্রতিবাদ সমাবেশ করে। বক্তব্য রাখেন মুফতি আসাদুজ্জামান, মাও: আসাদুল হাবীব, মো. বিল্লাল হোসেন, কাজী মাঈনদ্দিন, হাজী ইয়াকুব প্রমুখ। বক্তারা, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করার দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষনার হুমকি দেয়া হয়। 
উল্লেখ্য, গত রবিবার রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের গুলখার গ্রামে এলাকাবাসীর উদ্যোগে ১৫দিন ব্যাপী কোরআন তাফসির মাহফিলে যোগ দিতে যাবার সময় রানীখার বাজারে পৌছামাত্র ১০/১৫জন দুস্কৃতিকারী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা