,

১১ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ শ্রমিক লীগের বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানীকরণ প্রক্রিয়া বন্ধসহ ১১ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুরে শহরের দাতিয়ারাস্থ ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিল শেষে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি মো. মারুফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, সহসভাপতি মো. মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি স্বর্থন্বেষী মহল নিজেদের স্বার্থে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানীকরণের জন্য পায়তারা করছে। যদি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানীকরণের প্রক্রিয়া বন্ধসহ জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের ১১ দফা দাবি না মানা হয় তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা