,

দেহকে বিষমুক্ত করার ১০টি উপায়

news-image

দীর্ঘদিন ধরে ধূমপান করলে ফুসফুসে বিষাক্ত পদার্থ জমে যায়, যা দেহের ভীষণ ক্ষতি করতে পারে। এছাড়া প্রতিদিন আপনাকে রাস্তার ধূলোবালি আর বিষাক্ত ধোঁয়া গিলতে হয় তাহলে তো কথাই নেই। আপনি চেষ্টা করেও এই পরিবেশে দেহকে বিষমুক্ত রাখতে পারবেন না। সে ক্ষেত্রে আপনার জানা দরকার ফুসফুসসহ দেহের বিষ পরিষ্কার করার অনেক পদ্ধতি রয়েছে। এ লেখায় রয়েছে তেমন কয়েকটি উপায়।
১. দুই থেকে তিনদিনের জন্য দুগ্ধজাতীয় সব খাবার গ্রহণ বাদ দিন। এমনকী, কফিও পান করবেন না। এই পদ্ধতিতে বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে সাহায্য করবে।
২. রাতে ঘুমের আগে এক কাপ গ্রিন টি পান করুন।
৩. ঘুম থেকে ওঠার পর লেবু ও জল মিশিয়ে পান করুন। লেবুর অ্যান্টি অক্সিডেন্ট ফুসফুস পরিষ্কার পদ্ধতির জন্য জরুরি।
৪. সকালে ব্রেকফাস্টের সঙ্গে কিছু আনারসের জুস পান করুন।
৫. সকালের ব্রেকফাস্টের পর গাজরের জুস পান করুন। এর ফলে রক্ত অ্যালকালাইজড হবে।
৬. দুপুরের খাবারের পর কলা খান। কলা পটাশিয়াম পরিষ্কারের প্রক্রিয়াকে সাহায্য করে।
৭. রাতে ক্র্যানবেরির জুস পান করুন। এটা ফুসফুসের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।
৮. ব্যায়াম করুন, এতে প্রচণ্ডভাবে শ্বাস সঞ্চালন হবে। এই শ্বাসপ্রশ্বাস ফুসফুসকে স্বাভাবিক হতে সাহায্য করবে।
৯. ঘাম ঝরানোর মধ্য দিয়ে বিষাক্ত পদার্থ দূর করার জন্য সকালে স্টিম বাথ নিন।
১০. গরম জলের বাষ্পে ভাপ নিন। পারলে গরম জলে দুই ফোটা ইউক্যালিপটাসের তেল যোগ করুন। এই পদ্ধতিতেও শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা