,

পুলিশ হচ্ছেন মাশরাফি !

news-image

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেবেন। কিন্তু ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করায় নিজ থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়া হয়নি তার। তবে তার স্বপ্ন অপূর্ণ থাকেনি। ভারতীয় সেনাবাহিনী তাকে সম্মানসূচক কর্নেল পদে ভূষিত করে।

২০১৫ বিশ্বকাপে অসাধারণ সাফল্যের পর পুলিশের পক্ষ থেকে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে মাশরাফি তার বক্তব্যে বলেন, ছোটবেলায় তার স্বপ্ন ছিল পুলিশ হবেন। এরপর থেকে শুরু হয় মাশরাফিকে এই বাহিনীতে নেওয়ার চিন্তাভাবনা। দেশসেরা এই পেসারকে সম্মানসূচক পদের প্রস্তাব দেওয়া হলে মাশরাফি তাতে সম্মতি প্রকাশ করেন। তবে তাকে কোন পদ দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

মাশরাফিকে খুলনা রেঞ্জ থেকে পুলিশের সম্মানসূচক কোনো পদ দেওয়া হবে নিশ্চিত করে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান বলেন, 'মাশরাফি বিন মর্তুজাকে পুলিশের সম্মানসূচক সদস্য করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এ নিয়ে কাজও শুরু হয়েছে।'

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা