,

মক্কায় আরো এক বাংলাদেশী হাজীর মৃত্যু

news-image

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট নয়জন বাংলাদেশী হাজী মারা গেলেন। এদের মধ্যে একজন নারী। বাকী আটজন পুরুষ। সর্বশেষ গতকাল রোববার ঢাকা জেলার ভাটারার মোহাম্মদ বদিউল আলম খাঁন (৬২) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বিবি-০৮৮৩৩০৩।
এর আগে ২৯ সেপ্টেম্বর গাইবান্ধা জেলার মারুফা শাহজাহান শায়লা (৩৭) পবিত্র মদিনা আল মুনাওয়ারায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বিই ০৬৫৭২৭১। এছাড়া ২৭সেপ্টেম্বর যশোর জেলার মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বি এ০৯৮৬৩৭৮। ২৬ সেপ্টেম্বর নওগাঁর মোহাম্মদ আফজাল হোসেন (৭৯) পবিত্র মদিনা আল মুনাওয়ারায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বিই ০৭৫০৫৪২। ২৩ সেপ্টেম্বর কুমিল্লার মোঃ গাজী রহমান (৭৭) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বিই০৩১৮৯৯৭। ২৩সেপ্টেম্বর শেরপুরের মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বি ই ০৪৩২৯২৫। ২০সেপ্টেম্বর দিনাজপুরের মোঃ আম্বর আলী (৫২) পবিত্র মদিনা আল মুনাওয়ারায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বি ই০২৪৬১৫৯। একই দিনে কুমিল্লা জেলার শফিকুল ইসলাম (৬৫) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট
নম্বর বি ই০৬৫৫০৯৪ ও  ১৮ সেপ্টেম্বর ঢাকা জেলার মীর লিয়াকত আলী (৬১) পবিত্র মক্কা আল মুকাররমায় ইন্তেকাল করেন। তাঁর পাসপোর্ট নম্বর বি এফ০২৫৮৫২০। বেশীর ভাগই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।
পবিত্র মক্কা এবং মদিনায় বাংলাদেশের আইটি হেল্প ডেস্ক সূত্র এই নয়জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়া ফ্লাইট গত ১৬ আগস্ট শুরু হয়েছে। ফ্লাইট শেষ হবে ১৭ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৮ সেপ্টেম্বর শুরু হবে। শেষ হবে ২৭ অক্টোবর।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৫৮ জন। গত ২৯ আগস্ট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৩ টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৮ টিসহ মোট ১২১ টি ফ্লাইটযোগে সর্বমোট ৪৫ হাজার ৮৪৮ জন হাজি সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুই হাজার ৩৮৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার, ৪৬৪ জন। এ বছর ৭৮৩টি এজেন্সি বেসরকারি হজ ব্যবস্থাপনার অনুমোদন পেয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা