,

মা হবেন সনিকা!

news-image

পাঁচ তরুণীর জীবনের নানা বাঁক আর টানা পোড়নের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক 'ফাইভ ফিমেল ফ্রেন্ডস' থেকে ছিটকে পড়লেন ডিজে সনিকা! গৌতম কৌরি, শহিদুন নবী ও গোলাম মোক্তাদির শানের যৌথ পরিচালনায় এই ধারাবাহিকে অভিনয় করছিলেন বিনোদন অঙ্গনের পাঁচ তরুণী। কিন্তু মা হবেন বলে আপাতত এই ধারাবাহিকে থাকছেন না সনিকা
 
রেডিও জকি মারিয়া নূর, উপস্থাপক নাবিলা, মডেল পিয়া এবং রেডিও স্বাধীনের শ্রিয়া সর্বজয়ার সঙ্গে একত্রে অভিনয় করছিলেন ডিজে সনিকা। কিন্তু সম্প্রতি এই ধারাবাহিক নাটক থেকে ডিজে সনিকা। নাটকটির নির্মাণ প্রতিষ্ঠান আলফাআই প্রডাকশন লিমিটেড বিষয়টি জানিয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ব্যাক্তিগত কারণেই এই ধারাবাহিকে থাকছেন না তিনি। কিন্তু শেষ পর্যন্ত জানা যায়, মাতৃত্বকালীন সময়ে অভিনয় থেকে নিজেকে দূরে রাখছেন সনিকা। তবে ডিজে সনিকার পরিবর্তে এখন থেকে এই ধারাবাহিকে কে অভিনয় করবেন তা স্পষ্ট ভাবে জানায়নি চ্যানেল এবং প্রযোজনা সংস্থা। নাটকটির নতুন লট শুটিং এর আগেই নির্ধারণ করা হবে ডিজে সনিকার পরিবর্তে কোন তারকা অভিনয় করবেন। বিনোদন অঙ্গনের কর্মরত পাঁচ তরুনীর জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ধারাবাহিক নাটক। গ্রামীণ ফোন নিবেদিত ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ জিটিভিতে প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতি টানা ছয় দিন রাত ১১টায় প্রচার হয় এবং শুক্রবার পুরো সপ্তাহের সবপর্ব রাত ৮টায় একত্রে প্রচার হয়।

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে